News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বটতলায় পুলিশের যৌথ অভিযানে ব্রাউন সুগারসহ দুই মাদক কারবারি আটক
Image

বটতলায় পুলিশের যৌথ অভিযানে ব্রাউন সুগারসহ দুই মাদক কারবারি আটক

আগরতলা, ৩১ মে: গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বটতলা এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বটতলা ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ। এই যৌথ অভিযানে শহরের দুই যুবককে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।

ধৃতদের নাম গোপাল দাস ও রাকেশ দেবনাথ। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা রুজু করে পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে।

অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদমাধ্যমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতা দেখিয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে। তিনি আরও জানান, ধৃতদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজ পাওয়া যায়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান জারি থাকবে এবং শহরকে মাদকমুক্ত করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top