News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দূষণ মুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই ‘সানডেস অন সাইকেল’ ইভেন্টের আয়োজন: রাজ্যপাল
Image

ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দূষণ মুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই ‘সানডেস অন সাইকেল’ ইভেন্টের আয়োজন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে:
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে উজ্জয়ন্ত প্যালেসের সামনে ‘সানডেস অন সাইকেল’ ইভেন্টের ফ্ল্যাগ অফ করেন। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, খেলো ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত ফিট ইন্ডিয়া মুভমেন্টের অঙ্গ হিসেবে এই ইভেন্টের মূল উদ্দেশ্য হল ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দূষণ মুক্ত ভবিষ্যৎ গড়ে তোলা।

রাজ্যের প্রতিটি জেলাতে এই ধরণের ইভেন্ট আয়োজন করার জন্য স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে উদ্যোগ নেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, গত ৫ বছরে রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। রাজ্যে সাইক্লিং ট্র্যাক তৈরি করার জন্যও উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, অধিকর্তা এস বি নাথ, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সহ অধিকর্তা লক্ষ্মণ ডোঙ্গারি, নর্থ-ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব জন এফ খারসিং প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যপাল অর্জুন পুরস্কার প্রাপ্ত মন্টু দেবনাথ এবং গোপেশ দেবনাথকে সংবর্ধিত করেন।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top