News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জীব বৈচিত্রকে রক্ষা করে সামাজিক ভারসাম্য বজায় রাখতে হবে: অর্থমন্ত্রী
Image

জীব বৈচিত্রকে রক্ষা করে সামাজিক ভারসাম্য বজায় রাখতে হবে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৩ মে: রাজ্যে প্রথমবারের মত বিশ্ব কচ্ছপ দিবস পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আজ উদয়পুর মাতাবাড়ির ধন্যমাণিক্য মুক্তমঞ্চে বিশ্ব কচ্ছপ দিবসের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিবছর ২৩ মে বিশ্ব কচ্ছপ দিবস উদযাপন করা হয়। বিশ্ব কচ্ছপ দিবস কেবল কচ্ছপের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন নয়, বরং আমরা তাদের আবাসস্থলকে কিভাবে রক্ষা করতে পারি তা সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জীব বৈচিত্রকে রক্ষা করে সামাজিক ভারসাম্য বজায় রাখতে হবে। এই উদ্দেশ্যেই রাজ্য সরকার প্রথমবারের মত বিশ্ব কচ্ছপ দিবস পালন করার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, মানব সমাজকে রক্ষা করতে হলে বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হবে। আর বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হলে গাছপালা, জীবজন্তু, পশুপাখিকে সংরক্ষণ ও রক্ষা করতে হবে। কচ্ছপের প্রজনন বৃদ্ধির পরিবেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়, মুখ্য বন সংরক্ষক আর কে সামল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, গোমতী জেলার বন আধিকারিক এইচ বি গনেশ, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, মাতাবাড়ি ব্লকের বিডিও অরিজিৎ পাল প্রমুখ।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top