News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাইজিং নর্থইস্ট ইনভেস্টরস সামিট ২০২৫ : ত্রিপুরায় ১৫,৬৪৬ কোটি টাকার বিনিয়োগের আশ্বাস
Image

রাইজিং নর্থইস্ট ইনভেস্টরস সামিট ২০২৫ : ত্রিপুরায় ১৫,৬৪৬ কোটি টাকার বিনিয়োগের আশ্বাস

নয়াদিল্লি, ২৩ মে : ত্রিপুরার অর্থনৈতিক পরিকাঠামোয় এক ঐতিহাসিক অগ্রগতি ঘটেছে। রাইজিং নর্থইস্ট ইনভেস্টরস সামিট ২০২৫-এ ত্রিপুরা ১৫,৬৪৬ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে।

এই সাফল্যের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তিনি বলেন, “ত্রিপুরার দ্রুত উন্নয়ন ও রূপান্তরের পথে এটি এক উল্লেখযোগ্য পদক্ষেপ।” মুখ্যমন্ত্রী আরও জানান, সম্মেলনে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনাগুলি অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছিল। বিশেষ করে প্রযুক্তি, ৫জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রে ত্রিপুরার প্রতি আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

ত্রিপুরা ইনভেস্টর প্যাভিলিয়ন সম্মেলনে একটি প্রাণবন্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যবসায়ী ও শিল্প নেতাদের উত্সাহব্যঞ্জক সাড়া ছিল লক্ষ্যণীয়। এই ফ্ল্যাগশিপ ইভেন্টে মোট ৩৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং এর মাধ্যমে মোট ১৫,৬৪৬ কোটি টাকার বিনিয়োগের আশ্বাস মিলেছে।

ডা. সাহা বলেন, “এই সমঝোতা স্মারকের মাধ্যমে আমরা যে পরিমাণ বিনিয়োগ নিশ্চিত করেছি, এটি শুধু একটি সংখ্যা নয়—এটি ত্রিপুরার ভবিষ্যতের প্রতি এক গভীর আস্থার প্রতিফলন।” বিনিয়োগ-বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী ব্যবসায়িক মহলের প্রতি আহ্বান জানান, “চলুন আমরা একসঙ্গে নতুন সুযোগের দরজা খুলে দিই এবং সমন্বিত উন্নয়নের পথে এগিয়ে যাই। ত্রিপুরা সহযোগিতার জন্য প্রস্তুত এবং আমরা বিনিয়োগকারীদের প্রতিটি ধাপে পূর্ণ সহযোগিতা করব।”

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top