News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতন বঞ্চনা সহ বিভিন্ন হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল ১০২ অ্যাম্বুলেন্স চালকরা
Image

বেতন বঞ্চনা সহ বিভিন্ন হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল ১০২ অ্যাম্বুলেন্স চালকরা

আগরতলা, ২৩ মে : ১০২ অ্যাম্বুলেন্স চালকরা বিভিন্ন হেনস্থার অভিযোগ এনে বিক্ষোভে সামিল হল। শুক্রবার ১০২ এ্যাম্বুলেন্স চালকরা রাজধানীর ইন্দ্রনগরস্থিত আইটি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ১০২ এ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, ৫ বছর পূর্বে তারা কেম নামক কোম্পানির অধীন কাজে যোগদান করে। পরবর্তী সময় তারা দেখতে পায় তাদের কাজ দেখাশুনা করছে জেবিএল নামক সংস্থা। প্রতিমাসে তাদের মূল বেতন থেকে ইপিএফ-এর নামে টাকা কেটে রাখা হয়। কিন্তু ৫ বছরে তারা কোন ইপিএফ পায়নি। চাকুরিতে যোগদানের সময় তাদের বলা হয়েছিল বছরে ১০ শতাংশ করে বেতন বৃদ্ধি করা হবে। তাও করা হচ্ছে না বলে অভিযোগ। এছাড়াও বিভিন্নভাবে তাদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ চালকদের।

জানা যায়, রাজ্যে প্রায় আড়াইশ অ্যাম্বুলেন্স চালক ২৪ ঘন্টা পরিষেবা দিয়ে চলেছেন। অথচ পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাদের উপর চাপ বাড়ছে, কিন্তু বেতন বাড়ছে না। কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত তারা আজ বিক্ষোভে সামিল হয়েছে। অবিলম্বে তাদের সমস্যা সমাধান না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এদিন।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top