News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিবি হাসপাতালে নিউরোসার্জনের গাফিলতিতে যুবকের মৃত্যু, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ পরিবারের
Image

জিবি হাসপাতালে নিউরোসার্জনের গাফিলতিতে যুবকের মৃত্যু, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ পরিবারের

আগরতলা, ২২ মে: জিবি হাসপাতালে নিউরোসার্জন ডাঃ রেড্ডির গাফিলতির অভিযোগে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম প্রসেনজিৎ দেবনাথ (৩৩), বাড়ি আগরতলার জুলাইবাড়ি শান্তিনিকেতন পাড়ায়। বুধবার তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পরিবারের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় প্রসেনজিৎকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাসপাতালের আইসিইউ-তে শয্যার অভাব এবং যথাসময়ে সার্জারি না হওয়ার কারণে তিন দিন ধরে তাঁকে অবহেলায় ফেলে রাখা হয়। এই কারণেই শেষ পর্যন্ত তাঁর মৃত্যু ঘটে বলে দাবি করছেন স্বজনেরা।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হস্তক্ষেপ কামনা করেছেন মৃতের পরিবার। তারা দাবি করছেন, স্বাস্থ্য ব্যবস্থায় এই ধরণের গাফিলতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনও পরিবারকে এই রকম যন্ত্রণার মধ্যে দিয়ে না যেতে হয়।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top