News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মরণ ফাঁদে বাগমারা-কুলাই সড়ক, প্রশাসনিক অবহেলায় চরম ভোগান্তি
Image

মরণ ফাঁদে বাগমারা-কুলাই সড়ক, প্রশাসনিক অবহেলায় চরম ভোগান্তি

আগরতলা, ২২ মে: বাগমারা-কুলাই যাওয়ার প্রধান সড়কটি বর্তমানে পরিণত হয়েছে এক মরণ ফাঁদে। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনিক অবহেলা ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে।

স্থানীয়রা জানিয়েছেন, সড়কের পাশে ড্রেন নির্মাণের প্রয়োজনীয়তা থাকলেও, প্রধানের অনুমতি ছাড়া কোনও কাজ শুরু হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা জল ও ভারী যান চলাচলের কারণে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, যেহেতু স্থানীয় প্রধান বিরোধী দলের প্রতিনিধি, তাই শাসক দলের কর্মীরা উদ্যোগ নিয়েও সংস্কারের কাজ এগিয়ে নিতে পারছেন না। রাজনৈতিক দ্বন্দ্বের বলি হচ্ছে সাধারণ জনগণ। স্কুলগামী শিশু, অফিসযাত্রী ও রোগীদের জন্য এই রাস্তা এক অভিশাপে পরিণত হয়েছে।

তড়িৎ ব্যবস্থা না নিলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top