News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে অস্ত্র-গুলি সহ দুই জঙ্গি সহচর গ্রেফতার
Image

জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে অস্ত্র-গুলি সহ দুই জঙ্গি সহচর গ্রেফতার

শ্রীনগর, ১৯ মে : জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় দুই জঙ্গি সহচরকে গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী। সোমবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

শোপিয়ান জেলা পুলিশ এক্স-এ জানিয়েছে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অভিযানে শোপিয়ান এসওজি, সিআরপিএফ-এর ১৭৮ ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর ৩৪ আরআর-এর যৌথ নাকা চেকপয়েন্টে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশির সময় তাদের কাছ থেকে চারটি হ্যান্ড গ্রেনেড, দুটি পিস্তল, ৪৩টি তাজা কার্তুজ এবং অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে।”

জম্মু ও কাশ্মীর জুড়ে সন্ত্রাসবাদ, তাদের ওভারগ্রাউন্ড কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। গত সপ্তাহে শোপিয়ান ও পুলওয়ামা জেলায় টানা দুটি অভিযানে ছয়জন জঙ্গি নিহত হয়। নিহতদের মধ্যে একজন লস্কর-ই-তইবা-র অপারেশনাল কমান্ডারও ছিলেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামের বাইসারান ময়দানে ধর্মের ভিত্তিতে সাধারণ মানুষকে আলাদা করে ২৬ জন নিরীহ নাগরিককে হত্যা করেছিল লস্কর জঙ্গিরা। এর পরেই ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের ভেতরে, বিশেষ করে লাহোরের কাছে মুরিদকে, কোটলি ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে জঙ্গি ঘাঁটির উপর নির্ভুল নিশানাযুক্ত হামলা চালায়।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান এলওসি ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর নির্বিচারে মর্টার শেল নিক্ষেপ করে। এই গোলাবর্ষণে পুঞ্চ, রাজৌরি, বারামুলা ও কুপওয়ারা জেলায় ২০০-রও বেশি ঘরবাড়ি ও দোকান ধ্বংস হয়।

এছাড়া, শত শত সীমান্তবাসী নিজেদের ঘর, গবাদি পশু ও চাষের জমি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। এখনো তারা পুরোপুরি গ্রামে ফিরতে পারেননি, কারণ সীমান্তবর্তী এলাকায় অকার্যকর মর্টার শেল নিষ্ক্রিয় করার কাজ করছে সেনাবাহিনী।

এরই মধ্যে ১২ মে ভারতের এবং পাকিস্তানের দুই দেশের ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এর পর থেকে সীমান্তে গোলাগুলি থেমে আছে। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে, এই যুদ্ধবিরতি কেবলমাত্র পাকিস্তান তার মাটি থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালাতে না দিলে তবেই টিকে থাকবে।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top