News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহর ছাড়িয়ে এখন গ্রামীণ এলাকায় বাড়ছে চোরের উপদ্রব
Image

শহর ছাড়িয়ে এখন গ্রামীণ এলাকায় বাড়ছে চোরের উপদ্রব

আগরতলা, ১৯ মে : রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। গতকাল গভীর রাতে লঙ্কামুড়া কর্মকার পাড়া এবং লংকামুড়া স্কুল পাড়ায় দুটি গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে সাত ভরি স্বর্নালঙ্কার সহ নগদ ৫০ হাজার অর্থ নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে লঙ্কামুড়া কর্মকার পাড়া এবং লংকামুড়া স্কুল পাড়ায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। কর্মকার পাড়ার জীবন শীলের বাড়ি থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালংকার চোরের দল হাতিয়ে নেয়। তাছাড়া, লঙ্কামুড়া স্কুল পাড়ায় সাবিত্রী দেবের বাড়ি থেকে নগদ টাকা সহ স্বর্ণালংকার চুরি হয়েছে। বড়জলার বিধায়ক সুদীপ দেব নিরাপত্তা ব্যবস্থা এবং নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খরব পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

Releated Posts

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top