News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘট ঘিরে রাজ্য প্রশাসনের বিশেষ বিজ্ঞপ্তি জারি
Image

আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘট ঘিরে রাজ্য প্রশাসনের বিশেষ বিজ্ঞপ্তি জারি

আগরতলা, ১৯ মে : আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘট ঘিরে রাজ্য প্রশাসনের বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামীকাল রাজ্য সরকারের আওতাধীন সমস্ত অফিস, সরকারি উদ্যোগ এবং সংস্থাগুলি স্বাভাবিকভাবে থাকবে।

এদিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকলা সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ, চুক্তিভিত্তিক, আউটসোর্সড এবং দৈনিক মজুরির কর্মসংস্থান বন্ধ করা সহ বিভিন্ন দাবি আদায়ের জন্য লক্ষ্যে দেশব্যাপী একদিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। ওই ধর্মঘটে, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি. রোড) রাজ্য কর্মচারী এবং শিক্ষকদের ধর্মঘটে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণ ধর্মঘটের দিন রাজ্য সরকারের আওতাধীন সমস্ত অফিস, সরকারি উদ্যোগ এবং সংস্থাগুলি স্বাভাবিকভাবে কাজ করবে। সমস্ত সরকারি কর্মচারী এবং এই ধরনের উদ্যোগ এবং সংস্থার কর্মচারীদের সেই দিন যথারীতি তাদের দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সকল প্রধান সচিব, সচিব, বিশেষ সচিব এবং বিভাগীয় প্রধানদের তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সকল কর্মচারীর নজরে এই নির্দেশটি আনার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সাধারণ ধর্মঘটের দিন বিভিন্ন অফিস, উদ্যোগ এবং সংস্থায় উপস্থিতির তালিকা প্রশাসন (এআর) বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top