News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের জেলাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে তেলিয়ামুড়ায় বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত
Image

ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের জেলাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে তেলিয়ামুড়ায় বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ মে:
ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের জেলাভিত্তিক কর্মপরিকল্পনা প্রস্তুতির লক্ষ্যে তিনদিনব্যাপী কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী ব্লকের বিআরসি হলে। ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের জেলাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে সোমবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের বিআরসি হলে তিনদিনব্যাপী এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জেলার বিভিন্ন ব্লক এলাকার জন্য ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা। এদিনের এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য, মুঙ্গিয়াকামি ব্লকের বিডিও দীপ্তনু দেববর্মা এবং মিশনের আধিকারিক অমিতাভ রায় চৌধুরী প্রমুখ।

এই কর্মসূচিতে ব্লক স্তরের আধিকারিক, ফিল্ড কো-অর্ডিনেটর সহ বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় আলোচনার মাধ্যমে স্থানীয় চাহিদা অনুযায়ী কর্মপরিকল্পনা গঠনের ওপর জোর দেওয়া হয়।
এই দিনের অনুষ্ঠানে খোয়াই জেলা অতিরিক্ত জেলা শাসক বলেন, ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি এবং মহিলাদের আত্মনির্ভর করে তোলার প্রয়াস ইতিমধ্যেই সুফল দিচ্ছে।

এই ধরনের পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকরভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ সম্ভব হবে এবং তিনি আরও বলেন, ত্রিপুরা গ্ৰামীন আজীবিকা মিশনের মাধ্যমে মহিলাদের কিভাবে আর বেশি করে আত্মনির্ভর করা যায় তিনি আসা ব্যক্ত করেন। এই দিনের কর্মসূচি ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন পরিকাঠামোকে আরও মজবুত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top