News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলা ভাষা শহিদ দিবস পালিত আমরা বাঙালির কার্যালয়ে
Image

বাংলা ভাষা শহিদ দিবস পালিত আমরা বাঙালির কার্যালয়ে

আগরতলা, ১৯ মে: ১৯ মে বাংলা ভাষা শহিদ দিবস। ১৯৬১ সালে এই দিনে আসামের শিলচর শহরে বাংলা ভাষাকে সরকারী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত ১১ জন মৃত্যু বরণ করেন। এই দিনটির স্মরনে আমরা বাঙ্গালীর তরফে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগরতলায় তাদের দলীয় কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষা শহিদদের স্মরন করেন দলের নেতা কর্মীরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, আজ ১৯ মে। ১৯৬১ সালে এইদিনে আসাম রাজ্যের শিলচরের এগারো জন বাঙালি মাতৃ ভাষা তথা বাংলা ভাষা রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। প্রতিবেশী দেশ বাংলাদেশে ভাষা আন্দোলনের নয় বছর পরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এমন আরো একটি আন্দোলন হয়েছিল এবং সে আন্দোলেনে একজন নারী সহ এগারোজন বাঙালি বুকের রক্ত দিয়ে প্রাণ উৎসর্গ করেছিলেন আসামের বরাক উপত্যকায়।

তিনি আরও বলেন, ১৯৬১ সালে ভারতের আসাম প্রাদেশিক সরকার বরাক উপত্যকা (বরাক ভ্যালি)-র কাছাড় জেলার বাঙালি অধ্যুষিত শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দির বাংলাভাষাভাষীদের প্রাণের ভাষা বাংলাকে বাদ দিয়ে শুধু অহমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা ঘোষণা দিলে বিক্ষোভে ফেটে পড়ে বাঙালিরা এবং পরে তা আন্দোলনের রূপ নেয়।১৮৬২ সালের ১৯ মে সকাল-সন্ধ্যা ধর্মঘটের সময় শিলচর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধের সময় আসাম রাইফেলসের একটি ব্যাটালিয়ন বাংলাভাষা আন্দোলন কারীদের প্রতি নির্বিচারে গুলিবর্ষণ করে এবং ১১জন ভাষা সৈনিক ঘটনাস্থলেই শহীদ হন এবং আহত হন অর্ধশতাধিক। তাই আমরা বাঙালি দল আজ সেই ভাষা শহীদদের স্মরণ করে। শিবনগর আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top