News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে বৈঠক কৃষি মন্ত্রীর
Image

বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে বৈঠক কৃষি মন্ত্রীর

আগরতলা, ১৯ মে : ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’ বিষয় নিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে আজ ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ বলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন সারা দেশে ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’ শুরু করা হবে। যার লক্ষ্য কৃষকদের উন্নত কৃষি প্রযুক্তি ও বীজ সংক্রান্ত জ্ঞান প্রদান করা। এই অভিযান ২৯ মে থেকে শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত।

এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’ গঠনের জন্য একটি ব্যাপক ও রূপান্তরমূলক অভিযান চালানো হচ্ছে। যার অঙ্গ হিসেবে বিকশিত কৃষি, উন্নত চাষাবাদ ও সমৃদ্ধ কৃষকের লক্ষ্যে কাজ করা হচ্ছে। কৃষকদের বিজ্ঞানভিত্তিক কৃষি চর্চার ব্যবহারিক জ্ঞান প্রদান করবে। জেলা স্তরে প্রতিটি দল প্রতিদিন তিনটি করে সভা করবে। এককথায়, কৃষিতে আধুনিকীকরণ, গবেষণা ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top