বিলোনিয়া, ১৮ মে: উত্তর ভারত চন্দ্র নগর বাজারে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চোরের দল চ্যালেঞ্জ ছুঁড়ে দিল পুলিশের দিকে। ঘটনার ষোল দিনের মাথায় গত শনিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটল মাইছড়া বাজারে। নিশি কুটুম্বের মতো চোরের দল হানা দেয় একাধিক দোকানে।
রবিবার সকালে দোকান খুলতে গিয়ে দোকানদাররা চুরির ঘটনা টের পান। চোরেরা কখনও টিনের বেড়া কেটে, কখনও দরজার তালা ভেঙে আবার কখনও ছাউনি কেটে দোকানের ভিতরে প্রবেশ করে। ফলের দোকান থেকে শুরু করে ঔষধের দোকান, সবজি দোকান, এমনকি টিফিনের দোকান – কোনও কিছুই বাদ দেয়নি চোরেরা। একই রাতে আটটি দোকানে হানা দিয়ে তারা চুরি করে চারটি গ্যাস সিলিন্ডার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী।
এই ঘটনায় মাইছড়া বাজার ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিলোনিয়া থানার ইনস্পেক্টর স্বপন সেন, রাহুল জমাতিয়া সহ পুলিশ এবং টিএসআর বাহিনীর সদস্যরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সঙ্গে ছুটে আসে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল, যারা দোকানের কাটা টিনের বেড়া থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন। প্রাথমিক অনুমান, বেড়া কাটতে গিয়ে চোরের হাত কেটে যায়।
উল্লেখযোগ্য, কিছুদিন আগেই মাইছড়ার সাঁই বাবা মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। মন্দিরের তালা ভেঙে চোরেরা প্রণামী বাক্স ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়। যদিও সেই ঘটনারও এখনও পর্যন্ত কোনও কিনারা করতে পারেনি পুলিশ। একের পর এক চুরির ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
মাইছড়া বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক চন্দন দাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি জানান, অবিলম্বে চুরির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তিনি সন্ধ্যার পর বাজার এলাকায় নিয়মিত পুলিশের টহল বাড়ানোর জোর দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, মাইছড়া এলাকায় নেশাখোরদের আনাগোনা দিন দিন বেড়েছে এবং এই নেশায় আসক্তরাই এই চুরির ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে পারে। বাজার ও আশপাশের মানুষের দাবি, পুলিশের অবহেলা বন্ধ করে অবিলম্বে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক। এখন দেখার বিষয়, পুলিশ এই চক্রকে ধরতে সক্ষম হয় কি না, নাকি ফের একবার চোরেরা পুলিশের নাকের ডগায় চ্যালেঞ্জ ছুঁড়ে চুরি চালিয়ে যাবে।

মাইছড়া বাজারে পরপর দোকানে চুরির হানা, পুলিশের ভূমিকায় প্রশ্ন
Releated Posts
রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা
আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…
মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য
বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…
মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল
মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…
বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের
বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…


















