News Flash

  • Home
  • প্রধান খবর
  • মায়াবতীর বড় সিদ্ধান্ত: ভাতিজা আকাশ আনন্দ বিএসপি-র রাষ্ট্রীয় প্রধান কো-অর্ডিনেটর নিযুক্ত
Image

মায়াবতীর বড় সিদ্ধান্ত: ভাতিজা আকাশ আনন্দ বিএসপি-র রাষ্ট্রীয় প্রধান কো-অর্ডিনেটর নিযুক্ত

নয়াদিল্লি, ১৮ মে: বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় সভানেত্রী মায়াবতী রবিবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দলের রাষ্ট্রীয় প্রধান কো-অর্ডিনেটর পদে নিযুক্ত করেছেন।মদলীয় এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বিএসপি-র সংগঠন পুনর্গঠনের এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করা হচ্ছে।

সংগঠনের নবগঠন প্রক্রিয়ায় মায়াবতী দেশকে তিনটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য একজন করে রাষ্ট্রীয় কো-অর্ডিনেটর নিয়োগের নির্দেশ দিয়েছেন। এই তিনজন কো-অর্ডিনেটর সরাসরি আকাশ আনন্দের অধীনে কাজ করবেন। তিনি সারা দেশের সংগঠন পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন।

বিএসপি নেত্রী আশাবাদী, তাঁর ভাতিজা আকাশ আনন্দ এবার দলের আদর্শিক ভিত্তিকে আরও মজবুত করবেন এবং দলের ও আন্দোলনের স্বার্থে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

এই প্রসঙ্গে বিএসপি-র বরিষ্ঠ নেতা বিজয় প্রতাপ বলেন, “সারা দেশকে তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেক্টরের জন্য একজন করে রাষ্ট্রীশ কো-অর্ডিনেটর নিযুক্ত করা হয়েছে। আকাশ আনন্দকে রাষ্ট্রীয় প্রধান কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশের কর্মীদের মধ্যে এই সিদ্ধান্তে উদ্দীপনা ও উত্সাহ বেড়েছে। আকাশ আনন্দের নেতৃত্বে সংগঠন অবশ্যই আরও শক্তিশালী হবে।”

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই মায়াবতী আকাশ আনন্দকে দলের মূল দায়িত্বে পুনর্বহাল করেন। গত ২৯ এপ্রিল, তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে দলীয় কর্মীদের কাছে আকাশকে সমর্থন ও উৎসাহ দেওয়ার আবেদন জানান।

সেই পোস্টে মায়াবতী লেখেন, “বিএসপি-র কিছু সদস্য মাঝে মাঝে অজ্ঞানতা, অতিরিক্ত উৎসাহ, অসতর্কতা অথবা বিরোধীদের ষড়যন্ত্রে বিভ্রান্ত হয়ে দায়িত্বচ্যুত হন কিংবা গুরুতর ক্ষেত্রে বহিষ্কৃত হন। পরে যদি তাঁরা অনুতপ্ত হয়ে ক্ষমা চান, তবে দল ও আন্দোলনের স্বার্থে তাঁদের ফিরিয়ে নেওয়া হয়। এটাই দলের শুরু থেকেই রীতি।”

আকাশ আনন্দের প্রত্যাবর্তন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “বহুজন সমাজের কিছু স্বার্থান্বেষী ও বিক্রয়যোগ্য ব্যক্তি, যারা নিজেদের দল গড়ে বিএসপি-র ভোট ভাগ করতে চায়, তারাই মিডিয়ায় তাঁর প্রত্যাবর্তন নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে।”

Releated Posts

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026

অশোক ধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-র বেশি

লখিসরাই, ১৭ আগস্ট (আইএএনএস): বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরের বাইরে সোমবার পদপিষ্ট হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু…

ByByNews Desk Aug 17, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top