News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ ভাই- বোনের মৃতদেহ উদ্ধার নির্মাণ কাজে ব্যবহৃত গর্ত থেকে, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Image

নিখোঁজ ভাই- বোনের মৃতদেহ উদ্ধার নির্মাণ কাজে ব্যবহৃত গর্ত থেকে, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে:
শহরের বুকে হৃদয়বিদারক ঘটনা। ভাই-বোনের মৃতদেহ উদ্ধার হল স্থানীয় নির্মাণ কাজের জন্য ব্যবহৃত গর্ত থেকে। ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে প্রকাশ, আগরতলা পূর্ব চানমারি এলাকায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ঘটে। বাড়ির পাশে নির্মাণ কাজের জন্য ব্যবহৃত ছোট গর্ত থেকে রবিবার সকালে তাদের মৃতদেহ ভেসে উঠে। জানা যায়, স্থানীয় বাসিন্দা কৃষ্ণ দেবনাথের ১১ বছরের ছেলে প্রসেনজিৎ দেবনাথ ৭ বছরের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথ নিখোঁজ ছিল শনিবার থেকে। বহু খোঁজাখুঁজির পর তাদের কোনো খবর মেলেনি। এদিকে রবিবার সকাল হতেই ওই নির্মাণ কাজে ব্যবহৃত গর্ত থেকে তাদের মৃতদেহ ভেসে উঠে। তাতেই কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা। শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। তাদের গর্ত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদিকে কিভাবে তারা এই গর্তে পড়ল তা কিছুতেই ভেবে পাচ্ছেন না বাবা মা।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা। তিনি মৃত দুই ভাই বোনের অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top