News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় অসদুপায় অবলম্বনের জন্য এক আধিকারিক সাময়িক বরখাস্ত
Image

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় অসদুপায় অবলম্বনের জন্য এক আধিকারিক সাময়িক বরখাস্ত

আগরতলা, ১৮ মে:নির্বাচন প্রক্রিয়ায় অসদুপায় অবলম্বনের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জেলার এক আধিকারিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের এক আদেশ নামায় জানানো হয় যে, কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গোরাইন ১৩১-কাকদ্বীপ নির্বাচন ক্ষেত্রের সহকারি নির্বাচন নিবন্ধন আধিকারিকের লগ ইন ক্রেডেনশিয়ালের মধ্যে প্রবেশ করে কতিপয় ফর্ম ডিসপোস করেন। এ বিষয়ে নির্বাচন নিবন্ধন আধিকারিকের জারি করা কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে শ্রী গোরাইন ক্ষমা প্রার্থনা করেন। যেহেতু অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গোরাইনের আচরণ সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার পরিপন্থী তাই তাকে West Bengal Services (Classification, Control and Appeal) Rules, 1971 এর Rule 7 (1) (a) of part IV ধারা অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাজ্য নির্বাচন দপ্তর থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top