News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্দেহজনকভাবে স্থানীয়দের হাতে আটক ৭০-৮০ জন অস্থায়ী শ্রমিক
Image

সন্দেহজনকভাবে স্থানীয়দের হাতে আটক ৭০-৮০ জন অস্থায়ী শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ মে:
সন্দেহজনকভাবে স্থানীয়দের হাতে আটক ৭০-৮০ জন অস্থায়ী শ্রমিক। তেলিয়ামুড়া রাজনগর টিভি সেন্টার সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের হাতে আটক হয় ৭০-৮০ জন অস্থায়ী শ্রমিক।

ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার রাত্রীকালীন সময়ে তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে খবর আসে, যে তেলিয়ামুড়া থানাধীন রাজনগর টিভি সেন্টার সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসীরা বেশ কিছু শ্রমিক’কে সন্দেহজনক ভাবে আটক করে। এবং বহু সংখ্যক শ্রমিক একসাথে আটক হওয়ায় ওই এলাকায় লোকসমাগম বেড়ে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থল থেকে সন্দেহজনক শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।
থানায় নিয়ে আসার পর তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সন্দেহজনকভাবে আটককৃত সেই শ্রমিকরা কোন এক কোম্পানির চুক্তিবদ্ধ শ্রমিক হিসাবে তেলিয়ামুড়া মহাকুমা এলাকার বিভিন্ন প্রান্তে বৈদ্যুতিক লাইনের কাজে যুক্ত। এবং তাদের অধিকাংশের বাড়িই পশ্চিমবঙ্গে বলে তাদের দাবি।

শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত, তেলিয়ামুড়া থানার পুলিশ তাদের পরিচয় পত্র যাচাই বাছাই করে বিষয়টি খতিয়ে দেখছে। তবে ভারতবর্ষে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে যেখানে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কোনো প্রান্তে যদি অপরিচিত এবং বহিঃ রাজ্যের শ্রমিক অথবা ব্যাক্তি ভাড়াটিয়া হিসেবে কারোর বাড়িতে থাকতে চায় তাহলে তাদের ভারতীয় নাগরিকের উপযুক্ত প্রমাণপত্র সহ একটি ফর্ম ফিলাপ করে নিকটবর্তী থানায় জমা করে রাখার জন্য, কিন্তু সেই জায়গায় একই সাথে অপরিচিত প্রায় ৭০ থেকে ৮০ জন নাগরিক তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছুড়া দূরত্বে বসবাস করে আসছে, এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাই এলাকাবাসী সম্মিলিত প্রচেষ্টায় অপরিচিত সেই শ্রমিকদের’কে আটক করে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয়। এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া থানা পুলিশ সঠিক তদন্ত ক্রমে তাদের আসল পরিচয় জানতে কতটুকু সক্ষম হয়।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top