News Flash

  • Home
  • দেশ
  • বোলাংগিরে মাওবাদী শিবির ধ্বংস, উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক ও সামগ্রী
Image

বোলাংগিরে মাওবাদী শিবির ধ্বংস, উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক ও সামগ্রী

বোলাংগির, ১৬ মে : ওডিশার বোলাংগির জেলায় পুলিশের ডিস্ট্রিক্ট ভলান্টারি ফোর্স এবং স্পেশাল অপারেশনস গ্রুপ-এর যৌথ অভিযানে খাপরাখোল ও তুরেইকেলা থানা এলাকার গভীর অরণ্যে দুটি মাওবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিশেষ সূত্রের ভিত্তিতে, গন্ধমর্দন পাহাড় ও ছত্রাডান্ডি জঙ্গলে মাওবাদী উপস্থিতির খবর পেয়ে কম্বিং অপারেশন চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাওবাদী সামগ্রী উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল আফিম, মাওবাদী পতাকা, জামাকাপড়, তাঁবু, আসবাবপত্র, বই, বৈদ্যুতিক তার, রেডিও এবং একটি শক্তিশালী আইইডিযা পরে বোম্ব স্কোয়াড নিষ্ক্রিয় করেছে।

বোলাংগিরের পুলিশ সুপার অভিলাষ জানান, “অভিযান অত্যন্ত সফল হয়েছে। এই অপারেশনের ফলে এলাকায় মাওবাদী কার্যকলাপে বড়সড় ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে।” আইজি হিমাংশু লাল বলেন, “বোলাংগির, বরগড় সহ আশপাশের জেলার এসপি-রা যৌথভাবে কৌশল প্রণয়ন করছেন। রাজ্য পুলিশের ডিজি প্রতি সপ্তাহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সেই অনুযায়ী রাজ্য থেকে মাওবাদীদের পুরোপুরি নির্মূল করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে।” অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এলাকায় এখনো টহল এবং নজরদারি জারি রয়েছে।

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top