News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

কমলপুর, ১২ মে : অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দেয় সীমান্ত এলাকায়। মৃত বৃদ্ধের বয়স অনুমান ৬৫ থেকে ৭০ বছরের মধ্যে হবে। ঘটনা কমলপুর বাংলাদেশ সীমান্ত লাগোয়া মলয়া – গঙ্গানগর গ্রামের মাঝখানে মলয়া হাওরের একটি গর্তে। মৃতব্যক্তি আশেপাশের কোন গ্রামের নয়। যার দরুন পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, সেকেন্ড ওসি দাবিদা রিয়াং সহ বিশাল পুলিশ বাহিনী।

কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা বলেন, মলয়া – গঙ্গা নগর এলাকার মাঝখানে মলয়া হাওরের একটি গর্তে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু দেহ পাওয়া যায়। এখন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। এদিকে বৃদ্ধের মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেখানে বৃদ্ধের আসার কথা নয়। কারন মৃতদেহের অনতি দূরে বিএসএফের টাওয়ার রয়েছে। স্থানটি দেখা যায়। ইতিমধ্যেই সীমান্ত এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top