News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুর সফরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, দলীয় সভায় সাংগঠনিক আলোচনা ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

কাঞ্চনপুর সফরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, দলীয় সভায় সাংগঠনিক আলোচনা ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

কাঞ্চনপুর, ৮ মে : বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমায় একদিবসীয় সফরে এলেন কংগ্রেসের প্রবীণ বিধায়ক সুদীপ রায় বর্মণ। সফরকালে কাঞ্চনপুর কংগ্রেস ভবনে আয়োজিত একটি দলীয় সভায় অংশ নেন তিনি। সেখানে উপস্থিত কর্মীদের সঙ্গে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সুদীপবাবু। সভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য।

দীর্ঘ পাঁচ বছর পর কাঞ্চনপুর সফরে এসে মহকুমার সামগ্রিক উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক। তিনি দাবি করেন, কাঞ্চনপুর সহ গোটা রাজ্যে উন্নয়নের চিত্র অত্যন্ত হতাশাজনক।

একইসঙ্গে, চলমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতকে সাধুবাদ জানান সুদীপ রায় বর্মণ। তিনি জানান, আগামী ৯ মে কংগ্রেসের পক্ষ থেকে তিরঙ্গা পতাকা হাতে একটি মিছিল সংগঠিত করা হবে। এই মিছিলের মাধ্যমে দেশের সেনাদের প্রতি সংহতি প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top