কেরলের মুখ্যমন্ত্রীর দফতর ও ক্লিফ হাউসে বোমার হুমকি, আঁটোসাঁটো নিরাপত্তা

তিরুবনন্তপুরম, ২৮ এপ্রিল (হি.স.): কেরলের মুখ্যমন্ত্রীর দফতর ও ক্লিফ হাউসে এল বোমার হুমকি। ক্লিফ হাউস হল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারি বাসভবন, সোমবার সেখানেই বোমার হুমকি এসেছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী দফতর ও ক্লিফ হাউসে পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড, চলছে তল্লাশি অভিযান। এর আগে রবিবারই বোমার হুমকি পেয়েছিল কেরল আন্তর্জাতিক বিমানবন্দর। পরপর দু’দিন এই হুমকির প্রেক্ষিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।