News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নোয়াগাঁওয়ে তিনটি বিরল লজ্জাবতী বানর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Image

নোয়াগাঁওয়ে তিনটি বিরল লজ্জাবতী বানর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কমলপুর, ১৯ এপ্রিল:
শনিবার সকালে ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমার নোয়াগাঁও আমিটিলা এলাকায় তিনটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, সকালে এলাকাবাসী একটি রাবার বাগানে অচেনা ধরনের তিনটি প্রাণী দেখতে পান। প্রাণীগুলোর গতিবিধি দেখে তারা বন দপ্তরে খবর দেন। পরে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সেগুলিকে উদ্ধার করেন।

বন দপ্তরের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, উদ্ধার হওয়া প্রাণীগুলি বিরল প্রজাতির লজ্জাবতী বানর, যেগুলি আন্তর্জাতিকভাবে বিপন্ন তালিকাভুক্ত।

বন দপ্তরের এক আধিকারিক জানান, “এই ধরনের বানর আমাদের রাজ্যে খুবই বিরল। কীভাবে এরা এখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বন দপ্তরের হেফাজতে তাদের চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।”

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে একদিকে যেমন কৌতূহলের সৃষ্টি হয়েছে, তেমনি বন দপ্তরের তৎপরতা নিয়েও প্রশংসা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বনজ প্রাণীদের প্রতি জনসচেতনতা বাড়ানো এবং তাদের রক্ষা করা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ।

Releated Posts

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top