News Flash

  • Home
  • প্রধান খবর
  • কিশতওয়ারে সংঘর্ষে ৩ জঙ্গি নিহত, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
Image

কিশতওয়ারে সংঘর্ষে ৩ জঙ্গি নিহত, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

শ্রীনগর, ১২ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় পুলিশ ও সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে ৩ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে এবং একটি এম৪ রাইফেল-সহ প্রচুর গোলাবারুদ। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় কিশতওয়ার জেলার ছাত্রু বনাঞ্চলে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি, সেই খবর পাওয়া পর বৃহস্পতিবার থেকে ওই এলাকায় অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী।

ওই দিনই সন্ধ্যায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে রাখা হয়। শুক্রবার দুপুরেই সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এনকাউন্টারে নিহত হয়েছে এক জঙ্গি। এরপরও অভিযান জারি থাকে। আর শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কিশতওয়ারে এনকাউন্টারে আরও দুই পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top