News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতীয় সীমানার ভেতরে বাংলাদেশি ‘ড্রোন’! সীমান্ত এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ
Image

ভারতীয় সীমানার ভেতরে বাংলাদেশি ‘ড্রোন’! সীমান্ত এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

বিলোনিয়া, ৭ এপ্রিল :
ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। ত্রিপুরার বিলোনিয়া বল্লামুখা সীমান্তের কাছে ধানের জমি থেকে উদ্ধার হল একটি সন্দেহজনক ড্রোন। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, ড্রোনটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে।

জানা গেছে, সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে মাত্র ৩০০ মিটার ভেতরে, ভারতীয় ভূখণ্ডের একটি ধানের খেতে এই ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ছড়ায় চাঞ্চল্য।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। ড্রোনটি বাজেয়াপ্ত করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কী উদ্দেশ্যে এই ড্রোন পাঠানো হয়েছিল, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এর সঙ্গে কোনও চোরাচালান বা গুপ্তচরবৃত্তির সংযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top