News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি
Image

সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি

আগরতলা, ২৯ মার্চ : ক্রমাগত বৃদ্ধি পাওয়া নারী ও শিশু ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদে আজ সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিন, বিক্ষোভ কর্মসূচির আওতায় জেলা মহিলা কংগ্রেস কমিটি ৩৩% মহিলা সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে প্রতিবাদ জানায়।

শনিবার সকালে, বিবেকানন্দ ময়দানে একটি পথসভার আয়োজন করা হয়, পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী, সদর জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী রুপা রায় দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ রাজ্য সরকারের উদ্দেশ্যে নিজের দাবি তুলে ধরেন। তারা বলেন, সরকার যেন অবিলম্বে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় এবং মহিলা সংরক্ষণ বিলের যথাযথ বাস্তবায়ন করে। তারা আরো বলেন, সমাজের সকল স্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

এই কর্মসূচি প্রাদেশিক মহিলা কংগ্রেসের সাথে সংগঠিত হয়ে রাজ্যব্যাপী আরো বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top