News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুপুর পেরোলেও তালা ঝুলছে কাঞ্চনমালা প্রাণী চিকিৎসা কেন্দ্রে, পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন পশুপালকরা
Image

দুপুর পেরোলেও তালা ঝুলছে কাঞ্চনমালা প্রাণী চিকিৎসা কেন্দ্রে, পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন পশুপালকরা

আগরতলা, ২৯ মার্চ : রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীনে থাকা কাঞ্চনমালা বাজার সংলগ্ন প্রাণী চিকিৎসা কেন্দ্রে শনিবার দুপুর বারোটার পরও তালা ঝুলতে দেখা গেল। চিকিৎসক এবং হেলপারের অনুপস্থিতির কারণে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হলেন স্থানীয় পশুপালকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রাণী চিকিৎসা কেন্দ্রে একজন মহিলা হেলপার এবং একজন চিকিৎসক নিয়োজিত রয়েছেন। কিন্তু প্রায়শই তাদের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ এলাকাবাসীর। শনিবারও হাঁস-মুরগির ওষুধ নিতে আসা কয়েকজন বাসিন্দা তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, “প্রায়ই চিকিৎসা কেন্দ্রটি বন্ধ থাকে। আমরা ওষুধ নিতে এসে ফিরে যেতে বাধ্য হই। সরকার যখন এই কেন্দ্র চালু করেছে, তখন কেন নিয়মিত পরিষেবা দিচ্ছে না?”

এলাকার মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রাণিসম্পদ বিকাশ দপ্তর কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যদিও প্রাণী চিকিৎসক একবার জানিয়েছিলেন, তিনি একাধিক প্রাণী চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, কিন্তু সেই যুক্তি মানতে নারাজ স্থানীয়রা।

এলাকাবাসীর প্রশ্ন, যদি পর্যাপ্ত প্রাণী চিকিৎসক না থাকে, তাহলে কেন নিয়োগ হচ্ছে না? গৃহপালিত পশু ও পাখির চিকিৎসা পরিষেবা পেতে বারবার সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

তাই স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট দপ্তর যেন অবিলম্বে এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়, যাতে ভবিষ্যতে আর কাউকে নিরাশ হয়ে ফিরতে না হয়।

Releated Posts

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top