News Flash

  • Home
  • দিনের খবর
  • শিমলার উপকন্ঠে গভীর খাদে পড়ল গাড়ি, এক মহিলা-সহ মৃত্যু ৪ জনের
Image

শিমলার উপকন্ঠে গভীর খাদে পড়ল গাড়ি, এক মহিলা-সহ মৃত্যু ৪ জনের

শিমলা, ২৬ মার্চ (হি.স.): শিমলার উপকন্ঠে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় এক মহিলা ও তাঁর মেয়ে-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিমলার উপকন্ঠে আনন্দপুর-মেহলি সড়কের ওপর লালপানি সেতুর কাছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতরা হলেন – রূপা সূর্যবংশী (৪৫), তাঁর মেয়ে প্রগতি (১৪), মুকুল (১০)। সবাই শিমলার নব বাহারের বাসিন্দা। অপর মৃতের নাম – জয় সিং নেগি (৪০)। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top