News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্র-যুব সংসদ ২০২৫- ত্রিপুরার ছাত্রসমাজের জন্য ঐতিহাসিক অধ্যায়: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
Image

ছাত্র-যুব সংসদ ২০২৫- ত্রিপুরার ছাত্রসমাজের জন্য ঐতিহাসিক অধ্যায়: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ:
সদ্যসমাপ্ত ছাত্র-যুব সংসদ ২০২৫-এর একটি ঐতিহাসিক অধ্যায়ে উত্তর-পূর্ব ভারত তথা ত্রিপুরার ছাত্রসমাজ এক নতুন ঐক্য, অগ্রগতি ও রাষ্ট্রচিন্তার দিশা পেয়েছে বলে উল্লেখ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সোমবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানায়, সদ্যসমাপ্ত ছাত্র-যুব সংসদ ২০২৫-এর একটি ঐতিহাসিক অধ্যায়ে উত্তর-পূর্ব ভারত তথা ত্রিপুরার ছাত্রসমাজ এক নতুন ঐক্য, অগ্রগতি ও রাষ্ট্রচিন্তার দিশা পেয়েছে। এই সংসদের সবচেয়ে গর্বের বিষয়-ত্রিপুরা রাজ্যের ৯টি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের সরব ও সক্রিয় অংশগ্রহণ। তারা তাদের নিজ নিজ ঐতিহ্য, সংকট ও সম্ভাবনার বার্তা বহন করে জাতীয় মঞ্চে তুলে ধরেন এবং এক অটুট ঐক্য ও সমন্বয়ের প্রতীক হয়ে ওঠেন।

সংসদের শেষ দিনে অনুষ্ঠিত উত্তর-পূর্ব ছাত্র ও যুব সংসদে উপস্থিত হয়ে ত্রিপুরাসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের ছাত্র, যুব প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা এক মঞ্চে মিলিত হয়ে শিক্ষা, কর্মসংস্থান, ভাষা, সংস্কৃতি, সীমান্ত নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন। ত্রিপুরা প্রদেশের তরফ থেকে নেতৃত্ব প্রদান করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশের সম্পাদক গৌরব দাস।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top