News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর হাওড়া নদীর তীরে খাস জমিতে বসবাসরত ১৯ পরিবারকে উচ্ছেদের নোটিশ
Image

রাজধানীর হাওড়া নদীর তীরে খাস জমিতে বসবাসরত ১৯ পরিবারকে উচ্ছেদের নোটিশ

আগরতলা, ২৪ মার্চ: আগরতলা শহরের হাওড়া নদীর তীরে অবস্থিত খাস জমিতে বসবাসকারী ১৯ পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে প্রশাসন। স্থানীয় জনগণ জানায়, এসডিএম অফিস থেকে তারা উচ্ছেদের নোটিশ পেয়েছেন এবং ১৭ তারিখের মধ্যে অফিসে গিয়ে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বসবাসকারী জনগণের দাবি, এইভাবে উচ্ছেদ করলে তাদের থাকার জন্য কোনো জায়গা থাকবে না। তাদের মধ্যে বেশিরভাগই দিন মজুরের কাজ করেন এবং নতুন বাসস্থানের জন্য তাদের কাছে যথেষ্ট পুঁজি নেই।

এমন পরিস্থিতিতে, সোমবার তারা সদর মহাকুমা শাসক অফিসে গিয়ে বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা অনুরোধ করেন, যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তারা বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বসবাসকারী পরিবারের সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।

Releated Posts

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

এডিসি নির্বাচনে বিজেপির প্রভারী দায়িত্বে লতা উসেন্দি

আগরতলা, ৪ এপ্রিল : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টি.টি.এ.এ.ডি.সি) নির্বাচনে বিজেপির তরফে বড় সাংগঠনিক সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

রাতের আঁধারে রক্তাক্ত পরিণতি, মাছ ধরতে গিয়ে নৃশংস খুন মাঝবয়সী ব্যক্তি, থমথমে কদমতলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:  উত্তর ত্রিপুরার কদমতলা যেন এক রাতেই আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দক্ষিণ কদমতলা গ্রাম…

ByByNews Desk Apr 4, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ৪ এপ্রিল: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিদিন মজুত (স্টক) ও সরবরাহের…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top