News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর-পূর্বাঞ্চলে প্রথম, আগামী নভেম্বরে গুয়াহাটিতে ক্রিকেট টেস্ট ও বিশ্বকাপ প্ৰতিযোগিতা
Image

উত্তর-পূর্বাঞ্চলে প্রথম, আগামী নভেম্বরে গুয়াহাটিতে ক্রিকেট টেস্ট ও বিশ্বকাপ প্ৰতিযোগিতা

গুয়াহাটি, ২৩ মাৰ্চ (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের প্রথম টেস্ট ক্রিকেটের ভেন্যু গুয়াহাটি। চলতি বছর (২০২৫) আগামী নভেম্বরে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, জানিয়েছেন বিসিসিআই-এর সাধারণ সম্পাদক দেবজিৎ শইকিয়া।

আজ রবিবার বিসিসিআই-এর সাধারণ সম্পাদক দেবজিৎ শইকিয়া এ খবর দিয়ে জানান, এ বছরের শেষের দিকে নভেম্বর মাসে আইসিসি মহিলা ওয়ান-ডে বিশ্বকাপের সময় গুয়াহাটিতে প্রথম বিশ্বকাপ ম্যাচের আয়োজন করা হবে। তিনি বলেন, এখন পর্যন্ত গুয়াহাটিতে কোনও টেস্ট এবং বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হয়নি। গতকাল শনিবার বিসিসিআই-এর এপেক্স কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে এ বছর গুয়াহাটি দুটি ম্যাচের আয়োজন করবে।

শইকিয়া জানান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি ২২ নভেম্বর থেকে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ গুয়াহাটিকে টেস্ট ক্রিকেটের মানচিত্রে স্থান দেবে, বলেন তিনি।

বিসিসিআই-এর সাধারণ সম্পাদক দেবজিৎ শইকিয়া বলেন, এসিএ স্টেডিয়ামে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের পাঁচ থেকে ছয়টি ম্যাচও অনুষ্ঠিত হবে, যা উত্তর-পূর্বাঞ্চলে প্রথম বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ। মহিলা বিশ্বকাপ ২৪ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সময়সূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এর মধ্যে গুয়াহাটিকে একটি ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছে।

গুয়াহাটিতে প্রথম টেস্ট ক্রিকেটের ভেন্যু হিসেবে নির্বাচনের জন্য তিনি আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

অসমে ১,০০০ কৃষককে ১ লক্ষ টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): অসমে প্রগতিশীল ও শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।…

ByByNews Desk Aug 17, 2026

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম শিথিল করল অসম, কমবে নিয়োগে বিলম্ব

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের নিয়োগ ও কাজে যোগদানে যে বিলম্ব…

ByByNews Desk Aug 17, 2026

বৈরাবি-সাইরাং রেলপথ, কালাদান প্রকল্প মিজোরামের চিত্র বদলে দিতে পারে: রাজ্যপাল

আইজল, ১৭ আগস্ট (আইএএনএস): সদ্য উদ্বোধন হওয়া বৈরাবি-সাইরাং রেলপথ, দক্ষিণ মিজোরামের জোরিনপুই পর্যন্ত এর প্রস্তাবিত সম্প্রসারণ এবং কালাদান…

ByByNews Desk Aug 17, 2026

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top