News Flash

Image

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসত ঘর

আগরতলা, ১৮ মার্চ: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। আজ দুপুরে চড়িলাম রাজীব কলোনি এলাকায় এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিহ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ঘরের কোনো আসবাবপত্র সহ জরুরি কাগজপত্র রক্ষা করা যায় নি।

বাড়ির মালিক জানিয়েছেন, আজ দুপুরে হঠাৎ তাঁদের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁরা সবাই রান্না ঘরে ভাত খেতে গিয়েছিল। আচমকাই ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তাঁরা। সাথে সাথে স্থানীয়রা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে আগুন তীব্র আকার ধারণ করে বলে জানিয়েছেন তিনি। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ঘরের কোনো আসবাবপত্র সহ জরুরি কাগজপত্র রক্ষা করা যায় নি। ওই বাড়ির মেয়ে পূজা দাস আগামী ২২ মার্চ উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসবে। তার আগেই বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top