News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেকারদের কর্মসংস্থানের জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না: এনএসইউআই
Image

বেকারদের কর্মসংস্থানের জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না: এনএসইউআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ:
বেকারত্বের দিক দিয়ে ত্রিপুরা দেশের দ্বিতীয় স্থানে রয়েছে। বেকারদের কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার বিশেষ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে গুরুতর অভিযোগ করেছে এনএসইউআই।

রাজ্যে বেকারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারত্ব দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বদলে নিজের ইমেজ বাড়ানোর কাজে ব্যস্ত রয়েছেন বলে ছাত্র সংগঠন এনএসইউআই – এর তরফ থেকে গুরুতর অভিযোগ করা হয়েছে।

এনএসইউআই রাজ্য সভাপতি স্বরূপ কুমার সেন রবিবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ১৪০ জন মেধাবী মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীকে স্কুটি প্রদানের যে ঘোষণা দিয়েছিলেন তার তীব্র সমালোচনা করার পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি তিনি কলেজ পড়ুয়া ১৪০ জন ছাত্রীকে কোটি প্রদান করে কলঙ্ক খোঁচানোর প্রয়াস নিয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এনএসইউআই সভাপতি বলেন বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করে এভাবে স্কুটি প্রদান করে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। অবিলম্বে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ সহ শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছে এনএসইউআই।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top