News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসাম রাইফেলস-র যৌথ অভিযানে ৯৯ লক্ষ টাকার এসকফ উদ্ধার
Image

আসাম রাইফেলস-র যৌথ অভিযানে ৯৯ লক্ষ টাকার এসকফ উদ্ধার

আগরতলা, ১২ মার্চ: নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগ। গতকাল কালাছড়া এলাকায় অভিযান চালিয়ে ৫,৫০০ এসকফের বোতল উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৯৯ লক্ষ টাকা হবে। আজ আসাম রাইফেলস তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসকফ উদ্ধার করা হয়েছে। যা প্রায়শই মাদকদ্রব্য হিসাবে অপব্যবহার করা হয়। এর অবৈধ ব্যবসা রোধ করতে যৌথ অভিযান শুরু করা হয়েছিল আসাম রাইফেলস। বাজেয়াপ্ত নেশা সামগ্রী অধিকতর তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আসাম রাইফেলস সীমান্তে এবং রাজ্যের অভ্যন্তরে অবৈধ কার্যকলাপ রোধে তার প্রচেষ্টায় অবিচল রয়েছে, উত্তর-পূর্বের সেন্টিনেল হিসাবে তার ভূমিকাকে পুনরায় নিশ্চিত করে।

Releated Posts

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top