News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৬ দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজভবন অভিযান
Image

৬ দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজভবন অভিযান

আগরতলা, ১২ মার্চ: নারী নির্যাতনকারীদের শাস্তি, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি সহ ৬ দফা দাবিতে বুধবার অভিযান করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বিভিন্ন সংগঠনের কার্যকতারা মিছিল করে রাজভবনের উদ্দেশ্য রওয়না দিয়েছিলেন। কিন্তু সার্কিট হাউস এলাকায় পুলিশ মিছিলটিকে আটকে দিয়েছিল। পর্রবতী সময়ে সার্কিট হাউসে পথসভার আয়োজন করা হয়েছে।

এদিন নারী সমিতির নেত্রী রমা দাস বলেন, সারা ভারত গণতান্ত্রিক নারীর সমিতির ৪৪তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতৃত্বরা। তাছারা, আজকের দিনটিকে সামনে রেখে ৬ দফা দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, সমিতির তরফ থেকে কাজ, খাদ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন, বেকারদের কর্মসংস্থান সহ একাধিক দাবি জানানো হয়েছে। তাঁর অভিযোগ, গত সাত বছরে ত্রিপুরায় এক অরাজকতা চলছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে অংশগ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top