তিপরা ওমেন্স ফেডারেশনের তরফে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আগরতলা, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে অনুষ্ঠানের আয়োজন করে তিপরা ওমেন্স ফেডারেশন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা, প্রেসিডেন্ট মনিহার দেববর্মা সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট মনিহার দেববর্মা বলেন, প্রতিবছরের মতো এবছরও তিপরা ওমেন্স ফেডারেশনের তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এবছর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মহিলাদের এনে আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাজে মহিলাদের এগিয়ে নিয়ে যেতে তিপরা ওমেন্স ফেডারেশন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আগামীদিনেও মহিলাদের স্বার্থে তিপরা ওমেন্স ফেডারেশন কাজ করবে বলে জানান তিনি।