News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাণীসম্পদ স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি সংশোধনীতে অনুমোদন মন্ত্রিসভার
Image

প্রাণীসম্পদ স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি সংশোধনীতে অনুমোদন মন্ত্রিসভার

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার প্রাণীসম্পদ স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এলএইচডিসিপি) সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, “এই প্রকল্পটির তিনটি উপাদান রয়েছে। সেগুলি হল- জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনএডিসিপি) এবং এলএইচ অ্যান্ড ডিসি এবং পশু ঔষধী। এলএইচ অ্যান্ড ডিসি এইচ-এর ৩টি উপাদান। সেগুলি হল, জটিল পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, বর্তমান পশু হাসপাতাল ও ডিসপেনসারিগুলির মানোন্নয়ন ভ্রাম্যমান পশু চিকিৎসা ইউনিট ও পশু রোগ নিয়ন্ত্রণের জন্য রাজ্যগুলিকে সহায়তা করা। পশু ঔষধী হল একটি নতুন উপাদান। এই প্রকল্পের জন্য দু বছরে ৩,৮৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এলএইচডিসিপি বাস্তবায়নে টিকাদানের মাধ্যমে রোগ প্রতিরোধ করা হয়। গবাদি পশুর স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় এবং পিএম কিষাণ সমৃদ্ধি কেন্দ্র ও সমবায় সমিতি নেটওয়ার্কের মাধ্যমে জেনেরিক ভেটেরিনারি ওষুধ পাওয়ার ব্যবস্থাকে আরও উন্নত করে।

প্রকল্পটি টিকাদান, নজরদারি এবং স্বাস্থ্য সেবা সুবিধার উন্নয়নের মাধ্যমে গবাদি পশুর রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সাহায্য করবে। এছাড়া এই প্রকল্পটি উৎপাদনশীলতা বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, উদ্যোক্তাদের উৎসাহিত করবে ও রোগের কারণে কৃষকদের অর্থনৈতিক ক্ষতি প্রতিরোধ করবে।”

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top