News Flash

  • Home
  • প্রধান খবর
  • গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব জি রোপওয়ে উন্নয়ন প্রকল্প পর্বতমালা পরিযোজনায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Image

গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব জি রোপওয়ে উন্নয়ন প্রকল্প পর্বতমালা পরিযোজনায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি (সিসিইএ) উত্তরাখণ্ডের গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব (১২.৪ কিমি) রোপওয়ে উন্নয়ন প্রকল্প পর্বতমালা পরিযোজনায় অনুমোদন দিয়েছে। বুধবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। তাদের তরফে জানানো হয়েছে, এর জন্য ব্যয় হবে ২,৭৩০,১৩ কোটি টাকা।

পিআইবি এও জানিয়েছে, “বর্তমানে গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব পর্যন্ত ২১ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় পায়ে হেঁটে অথবা ঘোড়া ও পাল্কিতে করে। এই রোপওয়েটি তীর্থযাত্রীদের এবং হেমকুণ্ড সাহেবে ভ্রমণকারীদের সুবিধার্থে পরিকল্পনা করা হয়েছে।

রোপওয়েটি সরকারি-বেসরসারি অংশীদারিত্বে তৈরি করা হবে। প্রতি ঘণ্টায় একদিকে ১,১০০ যাত্রী বহন করতে পারবে। প্রতিদিন যাত্রী বহন ক্ষমতা হবে ১১,০০০।

এই রোপওয়ে প্রকল্পটি নির্মাণ ও পরিচালনার সময় আতিথেয়তা, ভ্রমণ, খাদ্য ও পানীয় (এফঅ্যান্ডবি) ও পর্যটনের মতো ক্ষেত্রগুলিতে সারা বছর ধরে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

হেমকুণ্ড সাহেব উত্তরাখণ্ডের চামৌলি জেলায় ১৫,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। পবিত্র স্থানে প্রতিষ্ঠিত এই গুরুদ্বারটি প্রতি বছর মে থেকে সেপ্টেম্বর এই ৫ মাস খোলা থাকে। বছরে ১.৫ থেকে ২ লক্ষ তীর্থযাত্রী এখানে আসেন। হেমকুণ্ড সাহেব বিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স-এর প্রবেশদ্বার হিসেবে স্বীকৃত।”

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top