নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি:
বাম আমলে গান্ধীগ্রাম সাহা পাড়ায় মৎস্য সমবায় অধীনে জলাশয় ছিল। এতে চার পাঁচ কেজি ওজনের মাছ ছিল। ২০১৮ সালে পালা বদলের কয়েকদিনের মধ্যে প্রকাশ্য দিনেরবেলায় কয়েকজন দুষ্কৃতী মাছ লুটে নিয়ে যায়। তারপরও এটার মধ্যে কিছু ভাল বড় মাছ রয়ে যায়। আজ সকালে এই মাছ নিয়ে শুরু হয় ঝামেলা। মাছ ধরতে যায় স্থানীয় কৃষ্ণধন দাসের ঘনিষ্ট গোষ্ঠীর লোকেরা। তারা বাকি মাছগুলি ধরে নিয়ে বিক্রি করে দিলে বর্তমানের মন্ডল সভাপতির গোষ্ঠীর লোকেরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ। তারাও মাছ ধরতে ব্যস্ত হয়ে যায়। এমন সময় উত্তর গান্ধীগ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডর মনোনীত সদস্য শংকর দাশ মাছ ধরতে নামতেই শুরু হয় সংঘর্ষ। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে গান্ধীগ্রাম এলাকা।

মাছ নিয়ে দুই গোষ্ঠীর প্রকাশ্য লড়াই গান্ধীগ্রামে
Releated Posts
আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ
আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…


















