News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৌমাছি পালনের মাধ্যমে মধু সংগ্রহ করে স্বনির্ভর সুবল মালাকার
Image

মৌমাছি পালনের মাধ্যমে মধু সংগ্রহ করে স্বনির্ভর সুবল মালাকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি:
মৌমাছি পালনের মাধ্যমে মধু সংগ্রহ করে সুবল মালাকার আজ স্বনির্ভরতা অর্জন করেন। দুর্গা চৌমুহনী ব্লকের অধীন কুচাইনালা পঞ্চায়েতের মালাকার পাড়ার বাসিন্দা সুবল মালাকার। একটা সময় সুবল মালাকার স্ত্রী সহ দুই ছেলে মেয়েকে নিয়ে অভাব অনটনে মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতো।

গত ৩৪ বছর আগে ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সরকারি সাহায্যে শুরু করেন মৌমাছি পালন। ধাপে ধাপে মৌমাছি পালনের মাধ্যমে মধু সংগ্রহের প্রশিক্ষণ নেন আগরতলা কৃষি কলেজ ও ধলাই জেলার দুর্গা চৌমুহনী আরডি ব্লকে। মৌমাছি পালনে নানা সময়ে আর্থিক বাধা আসলেও পিছপা হয়নি। বর্তমানে ৩৫ টি মৌমাছি বক্সে মৌমাছি পালন করে মধু সংগ্রহ করছেন সুবল বাবু। বর্তমানে প্রতি কেজি মধু ১ হাজার টাকা দরে বিক্রি করছেন। বছরে কম করে আয় করছেন ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা।

স্ত্রী সহ এক মেয়ে ও এক ছেলে কে নিয়ে এখন ভালভাবে সংসার চলছে। প্রতিদিন ঘুম থেকে উঠে মৌমাছির বক্সগুলি পরিচর্যা করেন সুমল বাবু সহ উনার পরিবার।

Releated Posts

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top