News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী
Image

বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১৯ ফেব্রুয়ারী: গত সাত বছর ধরে লংতরাইভ্যালী মহকুমার পদ্মসিং রোয়াজা পাড়া, কুমারিয়া রোয়াজা পাড়া এবং ললিতধন পূর্ণ পাড়ার মানুষ বিদ্যুৎ সমস্যায় ভুগছেন। পাশাপাশি, পানীয় জল ও চিকিৎসার সুযোগ সুবিধা নেই। তাই আজ সকালে বাধ্য হয়ে জাম্বুরা পথ অবরোধে বসেন এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত সাত বছর ধরে লংতরাইভ্যালী মহকুমার পদ্মসিং রোয়াজা পাড়া, কুমারিয়া রোয়াজা পাড়া এবং ললিতধন পূর্ণ এলাকায় বিদ্যুতের সমস্যা ভুগছেন। তাছাড়া, ওই সমস্ত এলাকায় পানু্ীয় জল ও চিকিৎসা পরিষেবাও নেই। বারবার প্রশাসনের নিকট সমস্যা জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। সমস্যার সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে এলাকাবাসীরা পথ অবরোধে বসেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন। তাঁরা আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তারা।

Releated Posts

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top