News Flash

  • Home
  • প্রধান খবর
  • নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলকে তুলোধোনা হাই কোর্টের
Image

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলকে তুলোধোনা হাই কোর্টের

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় রেল এবং কেন্দ্রকে তুলোধোনা করল দিল্লি হাই কোর্ট।

রেলের কাছে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চাইল, কেন এত টিকিট বেচা হল? বহন ক্ষমতার চেয়ে বেশি যাত্রীকে টিকিট দেওয়া হয় কোন হিসাবে?

দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলার ডিভিশন বেঞ্চের প্রশ্ন, “আপনারা যাত্রীদের নিরাপত্তার জন্য কী এমন পদক্ষেপ করেছেন? সংবিধান অনুযায়ী রেলের আধিকারিকদের দায়িত্ব সব ট্রেনে নির্দিষ্ট সংখ্যক যাত্রীকেই টিকিট দেওয়া। এবং এই সংখ্যাটাও প্রতিটি কোচের বাইরে লেখা থাকা উচিত।”

হাই কোর্ট বলে, “রেলের আধিকারিকরা আর একটু দায়িত্ব নিয়ে কাজ করলে এই পরিস্থিতি এড়ানো যেত। হাই কোর্টের প্রশ্ন, “শনিবার রাতে কেন বাড়তি টিকিট দেওয়া হল যাত্রীদের? কেন ট্রেনগুলির যাত্রী বহন ক্ষমতায় নজর রাখা হল না? পরিষ্কার বোঝা যাচ্ছে কোথাও একটা উপেক্ষা হয়েছে।”

শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে কুম্ভযাত্রীদের ভিড়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। তাতে ১৮ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, কুম্ভ যাওয়ার উদ্দেশে হাজার হাজার মানুষ জড়ো হন নয়াদিল্লি স্টেশনে। আসলে নয়াদিল্লি স্টেশন থেকে একাধিক ট্রেন হয় সরাসরি কুম্ভে যাওয়ার কথা, নয়তো কুম্ভ হয়ে অন্য গন্তব্যে যাওয়ার কথা। সেই ট্রেনগুলির আশায় দাঁড়িয়েছিলেন কয়েক হাজার মানুষ। পুলিশ ও রেল সূত্র বলছে, অতিরিক্ত ভিড় এবং গুজবের জেরে দুর্ঘটনা।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top