News Flash

  • Home
  • দেশ
  • অমিত শাহের সঙ্গে বৈঠক ওমরের, নতুন ফৌজদারি আইন নিয়ে হয়েছে চর্চা
Image

অমিত শাহের সঙ্গে বৈঠক ওমরের, নতুন ফৌজদারি আইন নিয়ে হয়েছে চর্চা

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাও। জম্মু ও কাশ্মীরে নতুন ফৌজদারি আইন প্রয়োগের বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক হয়েছে এদিন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, “দেশে যে ফৌজদারি আইন কার্যকর হয়েছে এবং কী পরিমাণে ব্যবহার হচ্ছে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্রমাগত পর্যালোচনা করছেন। এই ক্ষেত্রে এবার জম্মু ও কাশ্মীরের পালা।”

ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, “এর আগে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পর্যালোচনা বৈঠক হয়েছিল। অনেকাংশে, এই আইনগুলি বাস্তবায়নে জম্মু ও কাশ্মীরের ভূমিকা ভাল ছিল। যে জায়গাটিতে একটু দুর্বলতা রয়েছে তা উল্লেখ করা হয়েছে এবং তা সংশোধন করা হবে। যেহেতু এগুলি নতুন আইন এবং জনগণকে আইন সম্পর্কে সচেতন হওয়া উচিত, নির্বাচিত সরকারকে কিছুটা অগ্রগতি করতে হবে।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top