News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে অ্যাম্বুলেন্স চালকের রহস্যমৃত্যু, পরিকল্পিত খুনের সন্দেহ পরিবারের
Image

বিশালগড়ে অ্যাম্বুলেন্স চালকের রহস্যমৃত্যু, পরিকল্পিত খুনের সন্দেহ পরিবারের

বিশালগড়, ১৭ ফেব্রুয়ারি : বিশালগড় মহকুমা হাসপাতালের কোয়ার্টার থেকে এক অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে উদ্ধার হওয়া ওই অ্যাম্বুলেন্স চালকের নাম শ্রীনিবাস সরকার (৪৫)।

সকালে হাসপাতালে কর্তপক্ষ কোয়ার্টারের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে শ্রীনিবাসকে মৃত অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তারা পুলিশে খবর পাঠান। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে শ্রীনিবাসের পরিবারের লোকজন জানান, তার ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়েছে। ভাঙ্গা দরজার অবস্থা দেখে এটা পরিকল্পিত খুন হতে পারে বলে তাদের সন্দেহ হচ্ছে। তারা এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, দীর্ঘ সাত বছর পূর্বে বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে চাকুরীতে যোগ দেন শ্রীনিবাস সরকার। বর্তমানে তার পরিবারে স্ত্রী সহ একটি ছোট্ট শিশু সন্তান রয়েছে। অন্যান্য দিনের মতো গতকাল রাতেও সে রোগী আনা- নেওয়ার কাজ করেছিল।

তারা আরো জানায়, শ্রীনিবাসকে বেশ কয়েকবার ফোন করার পর তার কোনো জবাব না পেয়ে কোয়ার্টারে তাকে দেখতে গিয়েছিলেন তারা। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করা হয়।

বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে মৃত শ্রীনিবাস সরকারের দেহ। এদিকে মৃতের স্ত্রী জানান এই মৃত্যুর পেছনে অনেক রহস্য রয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনার সত্য উন্মোচন হবেই।

বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় লোকজন এবং হাসপাতালের কর্মীরা শ্রীনিবাসের আকস্মিক মৃত্যুতে শোকাহত।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top