News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর হাতে খুন স্ত্রী, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী
Image

স্বামীর হাতে খুন স্ত্রী, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি:
আবারো স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার এক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত স্বামী। জানা গেছে আমতলী থানার অন্তর্গত দারোগাবাড়ি ঠাকুরপাড়া এলাকার শ্যামল দাস প্রায়শই ওনার স্ত্রী স্বপ্না দাসের সাথে কোন কিছু বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলতো। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে বাড়িতে বিদ্যুৎ এর বিষয় নিয়ে শ্যামল দাস অন্যান্য দিনের মতো উনার স্ত্রীর স্বপ্না দাসের সাথে ঝগড়া-বিবাদ শুরু করে। একসময় উত্তেজিত হয়ে শ্যামল দাস ওনার স্ত্রী স্বপ্না দাসের উপর লাঠি দিয়ে আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই স্বপ্না দাসের মৃত্যু হয়।

পরে অভিযুক্ত শ্যামল দাস নিজেকে বাঁচাতে নিজেই আমতলী থানায় ফোন করে খবর দেয় যে উনার স্ত্রীকে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তির পালসহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে আমতলীর এসডিপিও শঙ্কর চন্দ্র দাস। ছুটে আসে ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড। পুলিশ এসেই শ্যামল দাসকে সন্দেহ করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শ্যামল দাস নিজেই এই খুনের ঘটনা স্বীকার করে।

সঙ্গে সঙ্গেই পুলিশ শ্যামল দাসকে গ্রেফতার করে থানায় পাঠিয়ে দেয়। এদিকে স্বপ্না দাসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এই ব্যাপারে অভিযুক্ত শ্যামল দাসের বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত শ্যামল দাসকে বুধবার আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top