News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্ম সংস্থান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী গণআন্দোলন গড়ে তোলার আহ্বানে বিলোনিয়াতে পদযাত্রা বামপন্থী দুই যুব সংগঠনের
Image

কর্ম সংস্থান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী গণআন্দোলন গড়ে তোলার আহ্বানে বিলোনিয়াতে পদযাত্রা বামপন্থী দুই যুব সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১১ফেব্রুয়ারি:
কর্ম সংস্থান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী গণআন্দোলন গড়ে তোলার আহ্বানে বিলোনিয়াতে পদযাত্রা সংগঠিত করল বামপন্থী দুই যুব সংগঠন‌ ডিওয়াইএফআই ও টিওয়াই এফ।

মঙ্গলবার দুপুরে বিলোনিয়া বনকর বাজারের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। আয়োজিত পদযাত্রায় বামপন্থী যুব সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি পদযাত্রায় অংশ নেন বামপন্থী বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক, পার্টির রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার, ডিওয়াই এফ আই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, যুব সংগঠনের বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক মধুসূদন দত্ত, শহরাঞ্চল সম্পাদক গৌতম সেন সহ অন্যান্য নেতৃত্বরা।

তিন দফা দাবিতে সংগঠিত হওয়া মিছিলটি বনকর নদীর উত্তর পাড়, গ্যরেজ টিলা হয়ে শেষ হয় মনুরমুখ এলাকায়, সেখানে হয় সভা, সভাতে বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথা এই তিন দলীয় জোট সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বক্তারা কর্ম সংস্থান, আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে রাজ্য ব্যাপি গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top