News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফুল চাষ করে সফল ধর্মনগরের উদ্যমী যুবক মনোরঞ্জন নমঃ
Image

ফুল চাষ করে সফল ধর্মনগরের উদ্যমী যুবক মনোরঞ্জন নমঃ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ ফেব্রুয়ারি:
ধর্মনগর মহকুমার ইছাইলালছড়া গ্রামের এক উদ্যমী যুবক মনোরঞ্জন নমঃ, তার কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে প্রমাণ করেছেন যে, সত্যিই ইচ্ছে থাকলেই উপায় হয়। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একটি সুন্দর ফুলের বাগান করার।কিন্তু নিজের জমি না থাকায় তিনি অন্যের টিলাভূমি লিজ নিয়ে গাঁদা ফুলের চাষ শুরু করেন।

ইছাইলালছড়া গ্রামের এক উদ্যমী যুবক মনোরঞ্জন নমঃ এর ফুল চাষ দু’বছরে পা দিল। প্রথম বছরেই ভালো উপার্জন করতে পেরেছিলেন, যা তাকে আরও অনুপ্রাণিত করে। এবার তিনি চার প্রজাতির গাঁদা ফুলের চাষ করেছেন এবং ভালোই লাভ করছেন। তবে কিছু ফুল পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে, যার ফলে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবুও তিনি আশাবাদী, কারণ তার বাগানে এখনো যে পরিমাণ ফুল রয়েছে, তা থেকে তিনি ক্ষতি পূরণ করে নিতে পারবেন।শুধু ফুলের চাষ নয়, পাশের আরও চার কানি জমিতে তিনি ধানও চাষ করেন। তার এই উদ্যোগ দেখে স্থানীয় হর্টিকালচার দপ্তর ও গ্রাম পঞ্চায়েত তাকে সরকারি অনুদানের মাধ্যমে সহযোগিতা করেছে।

মনোরঞ্জন জানান, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে ফুলের চাষ করবেন এবং নতুন কিছু ফুলের প্রজাতি যুক্ত করবেন।দুই বছরের ফুল বিক্রি করে তিনি মোটামুটি ভালো লাভ করতে পেরেছেন এবং স্বাবলম্বনের পথে এগিয়ে চলেছেন। তবে পোকার আক্রমণ না হলে তার লাভ আরও বেশি হতে পারত। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে তার কাছে ফুলের অর্ডার আসে, যা তিনি স্থানীয় বাজারের পাশাপাশি ধর্মনগরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।টিলাভূমিতে চাষ করা সাধারণত কষ্টকর, তবে মনোরঞ্জন নমঃ তার নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে গাঁদা ফুলের চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তার এই সাফল্য নতুন প্রজন্মের কৃষকদের জন্য অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top