News Flash

Image

কৃষকের ৩০ কানি রাবার বাগান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি:
এক কৃষকের ৩০ কানি রাবার বাগান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভার কোনাবন পঞ্চায়েত এলাকায়।

ঘটনা বিবরনে জানা যায়, গতকাল দুপুর দুইটায় কৃষক হরিপদ দেবের বাড়িতে হঠাৎ খবর যায় উনার রাবার বাগানে আগুন লেগেছে। তৎক্ষণাৎ ছুটে গিয়ে কৃষক হরিপদ দেব দেখতে পায় ওনার বাগান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তা দেখে পরিবারের লোকেদের কান্নায় ভেঙে পড়েন। জানা যায় ৩০কানি রাবান বাগানের মধ্যে ওদের দুই ভাইয়ের হরিপদ দেব ও বাদল দেবের বাগান রয়েছে।

উনারা জানান, উনাদের বাগানের একটি গাছও বেঁচে থাকবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। তাছাড়া প্রচুর টাকার ক্ষতি হয়েছে বলে জানান। পরবর্তী সময়ে মঙ্গলবার মধুপুর থানা বিষয়টি নিয়ে তিনি দারস্ত হন। তাছাড়া কোনাবন পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় নেতৃত্বে উনার বাগান গিয়ে দেখে আসেন বলে জানায়।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top