News Flash

Image

রাজধানী এক্সপ্রেস থেকে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ ফেব্রুয়ারি:
গোপন খবরের ভিত্তিতে আগরতলা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। ধর্মনগরে আরপিএফ এর কাছে একটি গোপন খবর আসে, দিল্লীগামী রাজধানী এক্সপ্রেসের একটি কামড়ায় কয়েকটি বেগে নেশাজাতীয় দ্রব্য রয়েছে।

সেই অনুযায়ী ধর্মনগর রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস সন্ধ্যা ছয়টায় পৌঁছলে এক্সপ্রেসে আরপিএফের জওয়ানগন তল্লাশি শুরু করে। খবর অনুযায়ী একটি কামড়ায় সন্দেহজনক মালিকবিহীন চারটি ব্যাগ দেখা যায়। তখন সেই ব্যাগগুলোকে আরপিএফ অফিসে নিয়ে আসা হয়। পরবর্তীতে সেই ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ১৯ কেজি শুকনো গাঁজা। বর্তমানে সেগুলো ধর্মনগরে রেল স্টেশনের আরপিএফ এর হেফাজতে রয়েছে।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top