News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের নাবালিকা ধর্ষন কান্ড কৈলাসহরে, গ্রেপ্তার অভিযুক্ত
Image

ফের নাবালিকা ধর্ষন কান্ড কৈলাসহরে, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ ফেব্রুয়ারি:
আবারও কৈলাসহর মহিলা থানাধীন এলাকায় নাবালিকা ধর্ষন কান্ড ঘটেছে। ধর্ষনকারীকে মহিলা থানার পুলিশ গভীর রাতে গ্রেফতার করে। মংগলবার দুপুরে পুলিশ কৈলাসহর আদালতে ধর্ষনকারীকে প্রেরণ করেছে।

এব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, কৈলাসহরের ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কনাশীপ আলীর ২৬ বছরের ছেলে মুজিব আলী গতকাল ১০ ফেব্রুয়ারী সোমবার বিকেলে কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার চৌদ্দ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে গাড়িতে তোলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে মুজিব আলী নাবালিকাকে ধর্ষন করে।

সোমবার সন্ধ্যায় নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করে। পরবর্তী সময়ে সোমবার গভীর রাতে কৈলাসহরের মহিলা থানাধীন এক এলাকা থেকে মহিলা থানার পুলিশ মুজিব আলী এবং নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর পুলিশ নাবালিকার মায়ের হাতে নাবালিকাকে তোলে দেয়। পরবর্তী সময়ে নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় মুজিব আলীর বিরুদ্ধে ধর্ষনের মামলা করে এবং পুলিশ মুজিব আলীকে রাতেই গ্রেফতার করে।

নাবালিকা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, মুজিব আলী তাকে ধর্ষন করেছে। পুলিশ মামলাটি রেজিষ্ট্রি করে। মামলার নম্বর হলো কেএলএস /ডাব্লিউপিএস /০৩/২০২৫. পুলিশ মামলায় যে ধারাগুলো প্রয়োগ করেছে সেগুলো হলো ৯৬/৬২(২) (এম)/৬৫(১)/৭৬/অফ বিএনএস,২০২৩& ০৬ অফ পক্সো অ্যাক্ট ২০১২. মুজিব আলী নাবালিকাকে ধর্ষন করেছে বলে মুজিব পুলিশের কাছে স্বীকার করেছে বলেও জানান ওসি রিপিতা ভট্টাচার্য।

পুলিশ ধর্ষনকারী মুজিব আলীকে মংগলবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে বলেও জানান ওসি রিপিতা ভট্টাচার্। উল্লেখ্য, চলতি মাসের সাত ফেব্রুয়ারি কৈলাসহর মহিলা থানাধীন ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার অপর এক যুবক সুবেল আলী আরেক নাবালিকাকে অপহরণ করে ধর্ষন করার দায়ে পুলিশ সুবেল আলীকে গ্রেফতার করেছিলো। বর্তমানে ধর্ষনকারী সুবেল আলী কৈলাসহর জেলে রয়েছে। তিন দিন পর ফের আরেকবার নাবালিকা ধর্ষন হওয়ায় গোটা কৈলাসহরের অভিভাবক মহলে তীব্র আতংক বিরাজ করছে।
______

Releated Posts

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের

আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

‘বুথ চলো অভিযান’-এ জনসংযোগে জোর, চাকমাঘাটে বুথ সভায় উন্নয়নের আশ্বাস মন্ত্রী বিকাশ দেববর্মার

আগরতলা, ১৩ জুন: বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে রাজ্যজুড়ে চলমান ‘বুথ চলো অভিযান’-এর অংশ হিসেবে শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top